হাটহাজারী প্রতিনিধি»
‘বঙ্গবন্ধু মৎস হেরিটেজ’ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা প্রশাসন।অভিযানে হালদার হাটহাজারী ও রাউজান উভয় কিনার হতে প্রায় আড়াই হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
সোমবার (৩১জানুয়ারী) ভোরে হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম এর নেতৃত্বে উপজেলা মেখল ইউনিয়নের ছত্তারঘাট হতে বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকাজুড়ে অভিযানে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও মোঃশাহিদুল আলম জানান, মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সচেতনতা জরুরি।
অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রামপুলিশ ও সেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করে।












