বান্দরবান প্রতিনিধি »
নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৭৫০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।
আটক আনোয়ার সাদেক (২১) উখিয়া উপজেলার বালুখালী শরণার্থী ক্যাম্পের ১২, ব্লক জি/৯ এর আবু তাহেরের ছেলে ।
রোববার (৩০ জানুয়ারি) রাতে ঘুমধুম ইউনিয়নে ৫নং ওয়ার্ড ঘোনারপাড়াস্হ টিভি টাওয়ারের বিপরীতে ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে পেয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৭৫০পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৫ লাখ ২৫ হাজার টাকা।
নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানা, এএসআই মুহা. আব্দুল আহাদসহ সঙ্গীয় ফোর্স।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বাংলাধারাকে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।












