২৬ মার্চ ২০২৬

ইপিজেডে ‘আদর্শ বেকারী’কে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাধারা প্রতিবেদক »

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারিতে পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় ‘আদর্শ বেকারী’কে মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৭ ফেব্রুয়ারি) নগরীর ইপিজেডের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কালাম চৌধুরী জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে আদর্শ বেকারীকে মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে পতেঙ্গা থানার কাটগড় বাজার সংলগ্ন ইউসুফ বলির বাড়ী এলাকায় সর্বসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধাকতা সৃষ্টিকারী গেট অপসারণ করে রাস্তাটি এলাকাবাসীর জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

আরও পড়ুন