২৬ মার্চ ২০২৬

সরফভাটা ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র সভাপতির দায়িত্বে হাসান আলী

বাংলাধারা প্রতিবেদক »

জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সরফভাটা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. হাসান আলী।

এর আগে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সরফভাটা ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন মোস্তফা ইয়াছিন ফাহিম। তিনি বিদেশে চলে যাওয়ায় সভাপতির পদ শূন্য হলে ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয় হাসান আলীকে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি সায়িদ মাহমুদ রনি ও সাধারণ সম্পাদক (ভারপ্রপ্ত) উৎস দাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা শাখার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সরফভাটা ইউনিয়নের সভাপতির অনুপস্থিতিতে মো. হাসান আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হল।

এর আগে গত ১৯ জানুয়ারি বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সরফভাটা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোস্তফা ইয়াছিন ফাহিমের বিদেশ গমন উপলক্ষে সগঠনের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটাস্থ সুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এদিকে দায়িত্ব অনুভূতি প্রকাশ করেন মো. হাসান আলী। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায় কাজ সুযোগ পাওয়ায় গর্ববোধ করি। অতীতেও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি, এখন বঙ্গবন্ধুর নামে দেশের একমাত্র সংগঠনের দায়িত্ব পেয়ে খুব গর্ববোধ করি। এমন একটি দায়িত্ব পালনে আমাকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আধুনিক রাঙ্গুনিয়ার রূপকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ মহোদয়কে। আরও ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা উপজেলা নেতৃবৃন্দকে।’

হাসান আলী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দেশে একমাত্র শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতিষ্ঠা হয়েছিল শিশু কিশোরদের প্রতিভা বিকাশে কাজ করার লক্ষ্যে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সেই লক্ষ্য অর্জনে কাজ করে চলেছে। শিশু কিশোররা এই সংগঠনের সেবা গ্রহণ করে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।’

শিশু সন্তানকে মানুষের মত মানুষ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে গড়ে তুলছে মেধাবী প্রজন্ম। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ শিশু কিশোরদের কাছে তুলে ধরে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখে। এখন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়তে হলে যোগ্য নাগরিক গড়ে তোলার বিকল্প নেই। সেই লক্ষ্য অর্জনই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার এখন মূল কাজ।’

আরও পড়ুন