২৫ মার্চ ২০২৬

বাঁশখালীর `গণ্ডামারা-বড়ঘোনা প্রবাসী ঐক্য পরিষদ’ কমিটি গঠন

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালী উপজেলার গণ্ডামারা-বড়ঘোনা প্রবাসী ঐক্য পরিষদের কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকালে গণ্ডামারা বাজারস্থ সংগঠনের অফিস হলরুমে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ৩১ সদস্য কার্যকরী কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি পদে মুহাম্মদ মোজাম্মেল হক, নির্বাহী সভাপতি পদে মাওলানা ক্বারী আমানুল্লাহ, সহ-সভাপতি পদে মুহাম্মদ শাহজাহান চৌধুরী ও মো. রাকিবুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক পদে নুরুল কবীর চৌধুরী মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক পরে মো. বেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে লোকমান চৌধুরী বাদশা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আব্দুল আজিজ ওসমানসহ বিভিন্ন পদে ৩১জন সদস্য জয়ী হন।

সাংগঠনিক সম্পাদক লোকমান চৌধুরী বাদশা বলেন, আমরা প্রবাসীরা দূর দেশে থাকলেও দেশের অসহায় মানুষদের কষ্ট অনুভব করি। তাই তাদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ইতো০মধ্যে আমরা বিভিন্ন সময়ে কয়েক লাখ টাকার সাহায্য সহযোগিতা করেছি, আগামীতে আরও সহযোগিতা নিয়ে অসহায়দের পাশে দাঁড়াব।

আরও পড়ুন