২৫ মার্চ ২০২৬

বাঁশখালীতে ইউনিয়ন ব্যাংক পুঁইছড়ি শাখার উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শরিয়াভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক পুঁইছুড়ি উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিকালে উপজেলার পুইঁছড়ি ইউনিয়ন ব্যাংক শাখার হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী আলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, কণ্ঠশিল্পী ও সমাজসেবক রবি চৌধুরী, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন, পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সোলতানুল গণী চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পুকুুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসহাব উদ্দিন, সমাজসেবক আশেক এলাহী সোহেলসহ প্রমুখ।

এ সময় ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবি এম মোকাম্মেল হক চৌধুরী আলাল ব্যাংক শাখার উদ্বোধন উপলক্ষে সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, নিয়ন্ত্রক সংস্থা ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, শরিয়াভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ২০১৩ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয় ইউনিয়ন ব্যাংক।

আরও পড়ুন