রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়া উপজেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পুনর্মিলনী, গুণীজন সম্মাননা ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) বিকাল ৫ টায় রাঙ্গুনিয়া মহিলা কলেজের মাঠ প্রাঙ্গনে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শিশু মেলা’ ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান শুরু হয়।
পরে রাঙ্গুনিয়া সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা ও রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ সরওয়ার ছালেক সিকদারের সভাপতিত্বে পুনর্মিলন, বার্ষিক সম্মেলন ও গুণীজন সম্মাননা ২০২২ অনুষ্ঠান শুরু হয়।
এ পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন রাঙ্গুনিয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি নিজামুল করিম নিজাম।
রাঙ্গুনিয়া সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা অধ্যাপক অসীম কুমার শীল ও লায়ন অঞ্জনা রায় চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক বাংলা একাডেমির অনারারী ফেলো ওস্তাদ আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন লেখক, গবেষক ও শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দীন শিশির। এছাড়াও আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইফতেখার হোসেন, রাঙ্গুনিয়া সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, লেখক ও সাংবাদিক আকাশ আহমেদ, প্রদীপ সাহা ও মো.আবু সায়েম প্রমুখ।
গুণীজন সম্মাননা ২০২২ দেয়া হয় ওস্তাদ আজিজুল ইসলাম, শামসুদ্দীন শিশির ও ইফতেখার হোসেনকে। সর্বশেষ সন্ধ্যায় সাড়ে ৭ টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরে র্যাফেল ড্র -এ বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।












