১৭ মার্চ ২০২৬

বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

বাঁশখালী প্রতিনিধি »

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটের বাঁশখালী পৌরসভার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর অনুমতিক্রমে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্যাডে সাবেক ছাত্রনেতা তমিজুর রহমানকে আহবায়ক, মো. শহিদুল্লাহকে সিনিয়ার যুগ্ম আহবায়ক ও মো. শহিদুল্লাহ কায়সার বাদশাকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।

জানা যায়, আহবায়ক কমিটির ৩ জনই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী জাফরুল ইসলামের অনুসারী। এদিকে এই কমিটিতে তৃণমূল নেতাদের বাদ দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলে বিএনপি’র একাংশ।

আরও পড়ুন