৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে পালিত হয়েছে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাধারা ডেস্ক »

দুর্দিনে মানুষের পাশে থাকার অঙ্গীকারে সীমিত পরিসরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর।

এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে কেক কাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মঙ্গলবার (৬ জুলাই নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর নেতৃত্ব অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সায়কা দোস্ত, জিনাত সুলতানা ঝুমা, জাহানারাসহ অন্যান্যরা।

সংক্ষিপ্ত বক্তব্যে সায়রা বানু রৌশনী বলেন, ‘সকল আন্দোলন সংগ্রামে যুব মহিলা লীগ সম্মুখ সারিতে। মানুষের পাশে সবসময়। চলমান পরিস্থিতিতেও জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যুব মহিলা লীগের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে চট্টগ্রামে আমরা সংকটে সম্ভবনায় মানুষের পাশে রয়েছি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীর প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।’

পরে সংগঠনের পক্ষ থেকে ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করেন সায়রা বানু রৌশনীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ