বাংলাধারা প্রতিবেদন »
বিগত অক্টোবর মাসে চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, বকেয়া আদায়, অবৈধভাবে পানি বিক্রয় বন্ধ, গভীর নলকূপ এর লাইসেন্স হালকরণ কার্যক্রমকে গতিশীল করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মোট ২৯,৭৩,৩৬৭/- টাকা রাজস্ব আদায় এবং সংশ্লিষ্ট আইনে মোট ৩৫,০০০/- টাকা অর্থদ- আদায় করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বিল বকেয়া থাকায় ২৫টি পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬টি অবৈধ গভীর নলকূপ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে লাইসেন্স এর আওতায় আনা হয় এবং লাইসেন্স নবায়ন ফি আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টীম, চট্টগ্রাম ওয়াসার রাজস্ব শাখার কর্মকর্তা- কর্মচারী ও সংশ্লিষ্ট এলাকার জনগণ এসময় স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে মোবাইল কোর্ট এর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বাংলাধারা/এফএস/ওএস













