১৫ নভেম্বর ২০২৬

আইএএইচ মেডিকেল কলেজ হাসপাতাল আইডিএ’র নেতৃত্বে রিমন-সাজিদ

চট্টগ্রামের ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড হেলথ সায়েন্সেস (আইএএইচ) মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. মহিউদ্দীন রিমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. সাজিদ রোহান।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বদিউল আলম আনুষ্ঠানিকভাবে নবগঠিত এ কমিটির অনুমোদন দেন। কমিটি অনুমোদনের প্রক্রিয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) শীর্ষ নেতারা স্বাক্ষর করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ডা. ইফাজ মাহমুদ, সহ-সভাপতি ডা. ইসরাত জাহান, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. সাজ্জাদুল আহমেদ জিহান, সাংগঠনিক সম্পাদক ডা. মারুফ ইসলাম খান এবং দপ্তর সম্পাদক ডা. জুবাদুন নাহার।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ