১৫ নভেম্বর ২০২৬

রাউজানে গাউসিয়া ছাত্র ফোরাম’র ১৫ দিনব্যাপী সাংগঠনিক কার্যক্রম

অনলাইন জুয়া, মাদক ও কিশোর গ্যাংয়ের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে নৈতিকতা ও আদর্শের পথে পরিচালিত করার লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে ১৫ দিনব্যাপী সাংগঠনিক পক্ষ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে গাউসিয়া ছাত্র ফোরাম।

‘এসো আলোর পথে, মুক্তির মোহনায়’ স্লোগানে গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক তরুণ অংশগ্রহণ করেছেন। কর্মসূচির অংশ হিসেবে ১৪তম দিনে শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাউজান পৌরসভার মুন্সির ঘাটাস্থ রাউজান স্পোর্টস জোনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

চারটি দলে বিভক্ত হয়ে আয়োজিত এ খেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তরুণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক আবু তাহের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এম সাইফুল ইসলাম নেজামী।

এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া ছাত্র ফোরামের সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন মুন্না, সহসভাপতি আবদুল বারেক ও হেলাল উদ্দীন ছোটন, সহসাধারণ সম্পাদক শফিউল হোসেন সম্রাট, অর্থ সম্পাদক শাওন উদ্দিন নিজাম, সিনিয়র সদস্য মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ রবিন, রিদুয়ান উদ্দিন রোমান, মুহাম্মদ সাকিব, ইমরান হাসান, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ ফারেজ, মুহাম্মদ জাহেদ, শাহাদাত সম্রাট, মিনহাজ, নাঈম, আর এইচ নিশান, মুহাম্মদ মিরাজ, মুহাম্মদ মিজান, মুহাম্মদ তাউসিফ, মুহাম্মদ সোহান, মো. আনাস, ফরহাদ, রায়হান, শাহেদ, মিরান, আবির, আকিব ও ছোটনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ