বাংলাধারা প্রতিবেদন »
আকবরশাহ্ থানাধীন ফিরোজশাহ্ কলোনি এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও মোবাইল এবং ছিনতাইয়ে ব্যাবহৃত ছোরাও উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে ছিনতাইয়ের ঘটনার পরপর দুইজনকে ও রাতে অন্য দুইজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আকবরশাহ্ থানাধীন ১নং ঝিল এলাকার বাসিন্দা সাব্বির হোসেন সৈকত তার সহকর্মী এরশাদুল হক রাসেল ও শহিদ আলমকে সাথে নিয়ে বৃহষ্পতিবার ভোরে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছিলেন। ফিরোজশাহ্ হাজী ঘোনাস্থ মিনারের গোড়া এলাকায় পৌছলে চার ছিনতাইকারী তাদের পথআগলে আস্ত্র ঠেকিয়ে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়।
ওসি মুস্তাফিজ বলেন, এসময় ভুক্তভোগী ও আশেপাশের লোকদের চিৎকার শুনে কাছে থাকা আকবরশাহ্ থানার একটি টহল টিম এগিয়ে এসে পার্শবর্তী এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবিদুল হক আবির (২০) ও মোঃ ফয়সাল (২২) নামে দুই ছিনতাইকারীকে ছিনতাইকৃত টাকাসহ আটক করতে সমর্থ হয়।
তিনি আরো বলেন, পরে এ বিষয়ে ভুক্তভোগী সাব্বির হোসেন সৈকত একটি মামলা দায়ের করেন। বৃহষ্পতিবার রাতেই ফিরোজশাহ্ কলোনির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্য দুই ছিনতাইকারী মহিউদ্দিন আহাম্মদ ভুইয়া প্রঃ মাউন (২২) ও ইমরান হোসেন রাকিব (১৮) গ্রেফতার করে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও দুটি ছোরা উদ্ধার করে আকবরশাহ্ থানা পুলিশ।
বাংলাধারা/এফএস/এমআর












