৮ নভেম্বর ২০২৬

অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন স্কুল শিক্ষক

আনোয়ারা প্রতিনিধি »

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুঁইয়েছেন আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান (৫৫)।

আজ সকালে চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা আসার পথে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি জানান, মোবাইলে সকাল ৮টায় এক ব্যক্তি ফোন করে একজন লোক শান্তির হাটে অজ্ঞান অবস্তায় পড়ে আছে এবং এই মোবাইলটি তার কাছে পাওয়া গেছে বলে জানান। খবরটি পাওয়ার পর আমি আরো দুইজন শিক্ষককে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তিনি হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিয়োলজি বিভাগের ডাক্তার লক্ষিপদ বলেন, তাকে চেতনা নাশক মেশানো কিছু খাওয়ানোর কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আতঙ্কেও কিছু নেই। তিনি এখন শঙ্কামুক্ত। তবে বিষক্রিয়া কেটে যাওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ