৮ নভেম্বর ২০২৬

আনোয়ারায় ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন মহাল খান বাজারে ভূয়া গাইনি ডাক্তার সেলিনার ভুল চিকিৎসায় ছলিমা আকতার (৩১) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের স্বামী ও স্বজনেরা।

বুধবার (জানুয়ারি) বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।

তার বাড়ি জুঁইদন্ডী ইউনিয়নের খুরুস্কুল এলাকায়। অভিযুক্ত ডাক্তার ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে।

নিহত ছলিমার স্বামী ফারুক আহমদ জানান, ৪ মাসের অন্তসত্তা ডাক্তার সেলিনার কাছে আসার পর সে বলে রোগীর অবস্থা গুরুতর। ওর যেটা সমস্যা আছে সেটা ঠিক করে দিব দশ হাজার টাকা দিতে হবে পরে সাড়ে তিন হাজার টাকায় চুক্তি হয়। এর পর আমার বোনকে ওয়াশ করার জন্য ঢুকালে সেখানে নাকি সে জ্ঞান হারায়, পরে সেলিনা বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। ততক্ষণে আমার বোন মৃত্যু বরণ করেন। কয়েক বছর আগেও এই ডাক্তারের হাতে আরেক প্রসূতি মারা যায়।

সরেজমিনে ইউপি সদস্য জমির ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সেলিনা কোন গাইনি ডাক্তার না, সে পরিবার পরিকল্পনার একজন মাঠকর্মী ছিলেন। সে আগেও ডাক্তার পরিচয়ে গত এক বছর আগে এরকম আরেক প্রসূতির মৃত্যু হলে আনোয়ারা উপজেলা ইউএনও নেতৃত্ব অভিযান চালিয়ে তার বাসা বাড়ীর ওই প্রসূতিখানা বন্ধ করে দেন। এখন ডা. সাইবোর্ড নামিয়ে গোপনে প্রসূতিদের ডেলিভারি করিয়ে যাচ্ছেন, আজকে ছলিমা নামের আরেকজন মৃত্যু হয়েছে শুনে আমরা এখানে এসেছি।

এই প্রসঙ্গে কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়ির এস আই শাহ আলম বিষয়টি একটা সামাধানের কথা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়ে সাংবাদিকদের ওখানে ভীড় না করে চলে যেতে বলেন। পরে বিষয়টি সাংবাদিকদের জানানো হবে বলে জানান তিনি।

এই ব্যাপারে কথিত গাইনি ডাক্তার সেলিনা সে এমবিবিএস ডাক্তার না বলে স্বীকার করে বলেন, আমি পরিবার পরিকল্পনার মাঠকর্মী ছিলাম। ছলিমাকে আমার কাছে আনারপর চেক করতে গিয়ে সে জ্ঞান হারিয়ে মারা যান। তার স্বজনদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বললে তারা না নিয়ে এখানে আমার জন্য সালিশ ডেকেছে। পরে সেলিনাকে এমবিবিএস না হওয়ার পরেও এরকম নোংরা পরিবেশে কেন ডেলিভারী করান জিজ্ঞেস করলে সাংবাদিকদের সাথে ক্ষিপ্ত হয়ে বলেন মামলা করেন গিয়ে কেউ কিছু করতে পারবে না আমাকে।

এই প্রসঙ্গে কর্ণফুলি থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বিষয়টা আমি অবগত আছি, ডা. সেলিনার ওখানে মারা গেছেন ওনি ডা. কি না প্রশ্ন করলে সে ডাক্তার না বলে স্বীকার করে ধাত্রীমা বলে স্বীকার করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ