৮ নভেম্বর ২০২৬

উখিয়ায় সাজাপ্রাপ্ত দুজনসহ গ্রেপ্তার ৭

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৮ নভেম্বর) উখিয়া থানা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন জিআর মামলার পরোয়ানাভুক্ত, দুজন সিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং একজন নিয়মিত মামলার আসামি।

সাজাপ্রাপ্ত দুজন হলেন জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া এলাকার নুরুল আমিন ও হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাপালং এলাকার ছালেহ আহমদ। নুরুল আমিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ছালেহ আহমদকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া জিআর পরোয়ানায় গ্রেপ্তার চারজন হলেন খাইরুল আমিন, নুর মোহাম্মদ মিজান, কামাল উদ্দিন ও রুবেল। নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ ছলিম।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বলেন গ্রেপ্তারকৃত ছয়জনের বিরুদ্ধে আটটি পৃথক পরোয়ানা ছিল। পরোয়ানাগুলো তামিল করে গ্রেপ্তার ব্যক্তিদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন