৮ নভেম্বর ২০২৬

এই ভুলে প্রধানমন্ত্রীও আহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় প্রধানমন্ত্রী নিজেও আহত হয়েছেন। দ্রুত ভুল সংশোধন করে তিনি নতুন তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে তার কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনায় আমার মন্ত্রণালয়ের কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে তদন্ত কমিটি করা হবে। আমার মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে রাজাকার আলবদর আলশামসের কোনো তালিকা নেই। আমরা মন্ত্রণালয়কে যে তালিকা দিয়েছিলাম, সেটি ছিল ১৯৭২-৭৪ সালে দালাল আইনে অভিযুক্তদের তালিকা। ১০ হাজার ৭৮৯ জনের মধ্যে ৯৯৬ জনকে বিভিন্ন সময়, বিভিন্ন কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমরা সে সংক্রান্ত একটি নোটও পাঠিয়েছিলাম।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদের কাছে তালিকা চেয়েছে, কিন্তু প্রকাশ করবে কি না তা তিনি বলেনি। মুক্তিযুদ্ধমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক নিশ্চয়ই ভালো কিছু করতে চেয়েছিলেন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ ব্যক্তির নাম প্রকাশ করে সেটিকে রাজাকারের তালিকা বলে উল্লেখ করে। ওই তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নামও রয়েছে। বিষয়টি প্রকাশে আসার পরই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ