কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার-মহেশখালী ঘাট পারাপারে যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করেছে জেলা প্রশাসন। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে শহরের ৬নং জেটি ঘাট এলাকায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা এসব নিরাপত্তা সরঞ্জাম প্রধান করা হয়।
এতে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ঘাট পারাপারে লাইফ জ্যাকেট ব্যবহারের করুন। একটু অসাবধানতা জীবনহানির কারণ হয়ে উঠতে পারে। পরিবারে নেমে আসতে পারে অন্ধকার। তাই সচেতনতার নিরিখে নৌ-পথ পাড়ি দেয়ার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান জরুরি।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
৬নং ঘাট পরিচালক শফিউল্লাহ শেখরের সার্বিক সহযোগিতা অনুষ্ঠানে স্পীডবোট ও ট্রলার মালিক, চালকসহ ঘাট পরিচালনা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জ্যাকেট প্রদান শেষে বাঁকখালী ৬ নং লঞ্চঘাট, উত্তর নুনিয়াছরা এলাকার দোকানদার ও স্থানীয় বাসিন্দারা করোনার স্বাস্থ্যবিধি মানছে কিনা সরেজমিন ঘুরে দেখেন জেলা প্রশাসক। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের স্বাস্থ্য সচেতন হওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
বাংলাধারা/এফএস/এআর













