৩ মে ২০২৬

কনটেইনার ডিপোতে লরি চাপায় যুবক নিহত

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর একটি কনটেইনার ডিপোতে লরির চাপায় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে পতেঙ্গায় সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড কনটেইনার ডিপোতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাসেল (৩৫) চট্টগ্রাম নগরের মধ্যম হালিশহর এলাকার মোজাফফর রহমানের ছেলে। তিনি অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ডিপোর কর্মচারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, একটি লরির সামনে দাঁড়িয়ে কাগজপত্র দেখার সময় আরেকটি লরি ব্যাক গিয়ারে পেছন দিকে যাওয়ার সময় রাসেলকে চাপা দেয়। সকাল ১০টার দিকে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ