৮ নভেম্বর ২০২৬

করোনা: চট্টগ্রামে আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।এসময়ে করোনা শনাক্ত হয়েছে ৩০৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৩৮০ জন।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২৭১ জন এবং উপজেলায় ৩৪ জন। মোট ১ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৬৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১১৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭টি এবং বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ২২ জন, বিআইটিআইডি ল্যাবে ৯০ জন, চমেক ল্যাবে ৩৮ জন, সিভাসু ল্যাবে ২৩ জন এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাব ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ