৮ নভেম্বর ২০২৬

করোনা: দেশে আরও ৩৫ জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক  »

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৮০৭ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৮৮৮ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ৭৫ হাজার ৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৪৫৭ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৯৩ হাজার ৪০৮ জন করোনা থেকে সুস্থ হলো।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবে ১৩ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১৯৯টি। এ পর্যন্ত দেশে মোট ২৮ লাখ ৪৯ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ