বাংলাধারা প্রতিবেদন »
স্কুল-কলেজ থেকে পাস করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে, বড় পদে যেতে হবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। পড়ালেখা শেখার পরও সাধারণ মানুষের মতো জীবনযাপনে কোনো লজ্জা নেই। কোনো পেশাকে ছোট করে দেখবে না। আমরা যারা বিদেশে পড়ালেখা করেছি, দিনে তিনটা চাকরি করতে হত, সেই আয়ে পড়ালেখা করতে হত। আমরা কেউ রেস্টুরেন্টে বার্গার বানিয়েছি, কেউ বা সিকিউরিটির কাজ করেছে, এতে কোনো লজ্জা নেই। পড়ালেখা করে একজন বাসচালক হওয়া, একটা কৃষিখামার করা, মাছ চাষ করা- এসব করা যাবে না, এমন চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। যা করলে আমি আমার জীবনকে সাজাতে পারব, সেটাই আমার করা উচিত।
শনিবার (২৫ জানুয়ারি) নগরীর গরীবে নেওয়াজ স্কুলের ৪০ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাধারা অনলাইন নিউজ পোর্টালের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সবুর লিটন।
বাংলাধারা/এফএস/টিএম













