৮ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার মুক্তির অঙ্গীকারই হোক জাসাসের মূল লক্ষ্য : ডা. শাহাদাত

বাংলাধারা প্রতিবেদন »

‘বেগম খালেদা জিয়া বন্দি থাকা মানে গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার বন্দি থাকা। গণআন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে এদেশের জনগণ কারাগার থেকে মুক্ত করে আনবে ইনশাল্লাহ’

আজ (শুক্রবার) সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র (জাসাস) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস চট্টগ্রাম মহানগরের আয়োজনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে দোয়া ও শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএন পি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ ও রক্ষা করার জন্য জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং বিএনপিকে গতিশীল করতে জাসাসের ভূমিকা অপরিসীম।

তিনি বর্তমান সরকারের রাষ্ট্র ও জনগণবিরোধী সব কর্মকাণ্ডের নিন্দা জানান এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পূনঃউদ্ধারে জাসাস জোরালো ভুমিকা বাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজাকারদের তালিকা প্রকাশ করা প্রসঙ্গে প্রশ্ন তুলে বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি বলেন, রাজাকারদের তালিকায় প্রকৃত রাজাকারদের বাদ দিয়ে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তালিকা তৈরি করেছে। এটা অত্যন্ত দুঃখজনক।

চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি আব্দুল মান্নান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কামরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মুসা বাবলু।

এতে আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গবেষণা বিষয়ক সম্পাদক নাজমা সাঈদ, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলী চৌধুরী, জাসাস চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি শেখ জামিল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম তুহিন, ফজলুল হক মাসুদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, নগর জাসাস নেতা দোস্ত মোহাম্মদ, সৈয়দ জিয়া উদ্দীন, মহিন উদ্দিন মহিন, মঈন উদ্দিন জুয়েল, মো. সেলিম,জাসাস নেতা খায়রুল বারী আইরিশ, আব্দুল হান্নান শিবলী, মো. সফি, মো. হারুন, নিগার সোহা, নাহিদা আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ