৮ নভেম্বর ২০২৬

খুলনায় আগুনে পুড়ে গেল ৩৫টি দোকান

বাংলাধারা ডেস্ক »  

খুলনা মহানগরীর ফেরিঘাট মোড়ের একটি মার্কেটে আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শীতের পোশাকের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। শীতের পোশাকের দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে ।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, মঙ্গলবার ভোরে ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে তারা আগুন লাগার খবর জানতে পারেন। পরে খবর পেয়ে বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে অোনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ