৮ নভেম্বর ২০২৬

ঘর গোছাতে ব্যস্ত আওয়ামীলীগ নেতা কর্মীরা, নীরব বিএনপি

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রাম- ৮ আসনে উপ নির্বাচনকে ঘিরে বোয়ালখালীতে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। হাট-বাজার, অলিতে-গলিতে এমনকি চায়ের দোকানেও বইছে নির্বাচনি হাওয়া। কে আসছেন বাদলের শুন্য আসনে।

ইতিমধ্যে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ। দলীয় নেতাকে বিজয়ের লক্ষ্যে ঘর গোচাতে শুরু করেছেন তৃণমুলের নেতা কর্মীরা।

অন্যদিকে বিএনপি’র মনোনয়নে প্রার্থী হন দক্ষিণ জেলা বিএনপি’র আহŸায়ক আবু সুফিয়ান। এখনো সক্রিয় হয়ে মাঠে নামেনি বিএনপি নেতা কর্মীরা। তবে বিএনপি থেকে সরে আসা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোরশেদ খান স্বতন্ত্রপ্রার্থী হওয়ার বাসনায় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষতক তা জমা দেননি।

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। গত ৭ নভেম্ব^র ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এ আসন শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তাঁর মৃত্যুর পরপরই এলাকার নতুন সংসদ সদস্য কে হবেন তা নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়। গত ১ ডিসেম্বর এ আসনে উপ-নির্বাচনের সময় বেঁধে দিয়ে ঘোষণা হয় উপ নির্বাচনের তফশীল।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন আগামী ১৩ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৮ প্রার্থী অংশ নিলেও গত ১৫ ডিসেম্বর দুই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ঋণ খেলাপির অভিযোগে বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ওইদিন ৬ প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন গণফ্রণ্টের উত্তম চৌধুরী ও জাপার প্রার্থী জিয়া উদ্দিন বাবলু। তবে মনোনয়ন ফিরে পেতে আপিল করার কথা জানিয়েছেন জিয়া উদ্দিন বাবলু।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন ১৯জন প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন চান ৩ প্রার্থী। এরমধ্যে নৌকার প্রার্থী কে হচ্ছেন তাও নিয়ে বিরাজ করে টানটান উত্তেজনা।

এদিকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনি মাঠে হাওয়া গরম করে দেন জিয়া উদ্দিন বাবলু। তবে তাতে ভাটা পড়ে যায় গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনের মনোনয়ন যাছাই-বাচাইয়ের দিন। ঋণ খেলাপির আপত্তিতে বাতিল হয়ে যায় মনোনয়নপত্র। নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় ফিরে আসতে তিনি আপিলের কথা জানিয়েছেন।

এছাড়া নির্বাচনি মাঠে রয়েছেন বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রণ্টের(বিএনএফ) প্রার্থী আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রণ্টের প্রার্থী ফরিদুল আলম, ন্যাপের প্রার্থী বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্রপ্রার্থী এমদাদুল হক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৮৯টি কেন্দ্রে ইল্কেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৮ আসনে ভোটার রয়েছেন ৪লক্ষ ৭৫হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪১হাজার ৯২২জন। মহিলা ভোটার ২লক্ষ ৩৪ হাজার ৭৪জন। তৎমধ্যে নগরের ৫টি (৩-৭) ওয়ার্ডে ভোটার রয়েছেন ৩ লক্ষ ১১হাজার ৯৯৬জন। বোয়ালখালী (শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ব্যতীত) উপজেলায় ১ লক্ষ ৬৪হাজার ভোটার। ফলে প্রার্থীর জয়-পরাজয় অনেকটা নির্ভর করে নগরের ভোটের ওপর।

নৌকার মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচিত হলে কালুরঘাটে সড়ক সেতু দৃশ্যমান করাসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো। এলাকার প্রত্যেক নাগরিক যেকোনো সময়, যেকোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এলাকাবাসীকে সাথে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করবো।’

তিনি বলেন, ‘দেশের জন্য যুদ্ধে গিয়েছিলাম, মৃত্যু সে সময়ও হতে পারতো। আমার সমবয়সী অনেকেই পরপারে চলে গিয়েছেন। আমিও কোনো এক সময় চলে যাবো। তাই জীবনের শেষ সময়গুলো যাতে নিজ এলাকার জন্য কাজ করার সুযোগ পাই। আশা রাখি ভোটাররা সেই সুযোগ দেবেন নৌকা প্রতীকে ভোট দিয়ে।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ