বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত একদিনে ৮৪২টি নমুনা পরীক্ষা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। এরমধ্যে নগরীর ১০৬ জন ও বিভিন্ন উপজেলার ৫১ জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫২ জন।
শুক্রবার (২৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬০টি নমুনা পরীক্ষা করে ৪৬ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন আরও ৩১জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৭টি নমুনা পরীক্ষা করে ২৬ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৩১টি নমুনা পরীক্ষা করে ২৯ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬০টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১টি নমুনা পরীক্ষা করে আরও ৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়।
চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৫০৩ জন।
বাংলাধারা/এফএস/টিএম













