৮ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে পিইসিতে ৯৬.৭৯, ইবতেদায়ি ৯৫.২০ শতাংশ পাস

বাংলাধারা প্রতিবেদন »

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) চট্টগ্রাম জেলায় পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ ও ইবতেদায়ি পরীক্ষায় ৯৫ দশমিক ২০ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য জানান।

পিইসিতে প্রথম হয়েছে বাঁশখালী উপজেলা, দ্বিতীয় রাউজান ও তৃতীয় পটিয়া উপজেলা । মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৩ হাজার ৪২৩ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৪৩ জন।

এ বছর পিইসি পরীক্ষায় চট্টগ্রাম জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৫৩২ জন।

ইবতেদায়িতে মোট পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ৯২২ জন। পাস করেছে ২৩ হাজার ৭২৬ জন। প্রথম হয়েছে বাঁশখালী উপজেলা, দ্বিতীয় কোতোয়ালি ও তৃতীয় ডবলমুরিং থানা। এবছর ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৯ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ