৮ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ পেল হাজারো অসচ্ছল পরিবার

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে হাজারো দরিদ্র ও অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের ত্রাণসামগ্রী। এ ছাড়াও তাদের নগদ ১ লাখ ৩ হাজার টাকা প্রদান করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো, ৭ কেজি চাল, ১  কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, একটি সাবান পেয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বুধবার (১৪ এপ্রিল) থেকেই আমরা ত্রাণ বিতরণ শুরু করেছি। এরপর কিছু দুস্থ মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ দেওয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ৩০০ পরিবারের কাছে ত্রাণ দেওয়া হয়েছে।  

তিনি বলেন, আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। প্রতিদিনই আমরা গরিব অসহায় মানুষের মধ্যে  ত্রাণ বিতরণ করে যাবো।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, ডিআরআরও সজীব চক্রবর্তী প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ