৮ নভেম্বর ২০২৬

চবিতে কক্সবাজার সদর স্টুডেন্টস ফোরামের নেতৃত্বে রায়হান-আলিফ

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে অধ্যায়নরত পর্যটন নগরী কক্সবাজারের সদর উপজেলার শিক্ষার্থীদের অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও প্রাণপ্রিয় সংগঠন ‘কক্সবাজার সদর স্টুডেন্টস ফোরাম’র নতুন কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করেছে।

এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও ভাষাবিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান এবং সাধারণ সম্পাদক একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মুন্তাসির বিল্লাহ আলিফ ও সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ইরফানকে মনোনীত করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কক্সবাজার সদর ফোরামের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নবগঠিত কার্যকরী কমিটি অনুমোদন দেন কক্সবাজারের পৌর মেয়র এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ।

৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যদের মধ্যে সহ সভাপতি দিপ্ত বিশ্বাস, নাওয়াল রাফা, হিমু বড়ুয়া, ফারহান এস পাশা ও ফারসেদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক ধৃতি চাকমা, দস্তগির সাইদ, নাবিলা শাহরিন ও সাকিব উল ইসলাম। সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন তুষার, নাবিল মো. রেজা, মেহেন নেসা মীম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান ও প্রচার সম্পাদক সাইদুল ইসলাম ও অর্থ সম্পাদক আবু তালহাকে মনোনীত করা হয়। এছাড়া আরও অন্যান্য পদে উপজেলার বিভিন্ন বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থীরা দায়িত্বে আছেন।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ