৮ নভেম্বর ২০২৬

চবির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক

চবি প্রতিনিধি » 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসিয়াল ওয়েবসাইট (cu.ac.bd) হ্যাক করা হয়েছে। হ্যাকিংয়ের পরপরই সাইটটি পুনঃনিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বিকেল চারটার আগে ‘ইন্ডিয়ান সাইবার রিসার্চ এন্ড এমপাওয়ার উইং’ নামে একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বলেন, ‘শনিবার বিকেল চারটার দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ডুয়েটের ওয়েবসাইটসহ বাংলাদেশের বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। তবে ওয়েবসাইটটি আমরা নিয়ন্ত্রণে নিয়েছি৷ আশা করছি শীঘ্রই রিকভার করতে পারবো।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ