৮ নভেম্বর ২০২৬

চবির ডি ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার ৮৫ শতাংশ

চবি প্রতিনিধি »  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ সেশনের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার দ্বিতীয়দিনে ডি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল-বিকাল দুই শিফটের পরীক্ষায় ক্যাম্পাসে এবং হাটহাজারী কলেজে একটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) ডি ইউনিটে ১ হাজার ৩৩৭টি আসনের বিপরীতে ৫২ হাজার ৯১৭ আবেদন করে দুই শিফটে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৪ হাজার ৯৯০ জন। যা মোট আবেদন সংখ্যার ৮৫ শতাংশ।

প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা ৪৫ মিনিটে হয়ে শেষ হয় ১২টায়। দ্বিতীয় শিফটে দুপুর ২টা ১৫ মিনিটে কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষা শেষ হয় সাড়ে ৪টায়।

দিনব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় অবস্থান দেখা যায়। পাশাপাশি সুপেয় পানি সরবরাহ করে চট্টগ্রাম জেলা পুলিশ প্রশাসন। পাশাপাশি ছাত্রলীগের সেবামূলক বিভিম্ন কর্মকান্ড চোখে পড়ার মত ছিল।

নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৭০০ আইনশৃঙ্খলা বাহিনির পাশাপাশি আমাদের নিজস্ব ১২০ জন নিরাপত্তা বাহিনী দায়িত্বে নিয়োজিত ছিল।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, দ্বিতীয়দিনে ‘ডি’ ইউনিটের দুই শিফটের পরীক্ষা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁসসহ সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ তদারকি করা হয়েছে। যদিও ক্যাম্পাসের ভেতর ও বাইরে যানবাহনের সৃষ্ট জ্যামের বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, সমস্যা সমাধানে আমরা বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ