৮ নভেম্বর ২০২৬

চবি চলচ্চিত্র সংসদের যাত্রা শুরু, নেতৃত্বে আনিস-দৃষ্টি

চবি প্রতিনিধি » 

সুস্থ ও স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ প্রদান ও দর্শকদের মাঝে গঠনমূলক চলচ্চিত্রের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাত্রা শুরু করেছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন।

সংগঠনটির অভিষেক কমিটিতে দর্শন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী আনিসুর রহমান ভূইয়াকে সভাপতি এবং চারুকলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী নুরুল আবছার দৃষ্টিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় কেন্দ্রীয় লাইব্রেরী চত্ত্বরে এক সাধারণ সভায় চবি চলচ্চিত্র সংসদের উপদেষ্টা হাফিজুল ইসলাম ও সহকারী উপদেষ্টা ফারজানা আক্তার তাপসি এক বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মিল্টন কেরী সহ-সভাপতি ইমরান কেলভিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ তুহিন সাংগঠনিক সম্পাদক নুরুস সালাম জীবন, প্রচার সম্পাদক আবিদ হাসান জয়, অর্থ সম্পাদক ফারজানা আফরোজ, দপ্তর সম্পাদক জুনায়েদ ইমন, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক জাহিদ সাগর, উৎসব, কর্মশালা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ শহীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিক আহম্মেদ, কর্ম ও পরিকল্পনা সম্পাদক জাহিদুল হিমেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদিব হাসান, চলচ্চিত্র গবেষণা বিষয়ক সম্পাদক পলি চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এস এম কাদের জিলানী আইন বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন সকলকে সাথে একসাথে কাজ যাব। সকলের সহযোগিতা আর দায়িত্বশীল মনোভব থাকলে সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব বলে আশা রাখি।

উল্লেখ্য, ‘চিত্রের জাগরণে চিত্তের মুক্তি’ স্লোগানে অভিষেক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করে চবি চলচ্চিত্র সংসদ। আগামীতে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, চলচ্চিত্র আড্ডা, শর্টফিল্ম প্রতিযোগিতা ও চলচ্চিত্র উৎসব আয়োজনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে সংগঠনটি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ