বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ অনুযায়ী ১২ আগস্ট (সোমবার) বাংলাদেশ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
শুক্রবার (০২ আগস্ট) সন্ধ্যায় খুলনায় হিজরি সনের শেষ ও হজের মাস জিলহজের চাঁদ দেখা যায় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. হেলাল হোসেন।
তিনি বলেন, সন্ধ্যায় জেলা স্টেডিয়াম এলাকা থেকে আমরা আকাশে জিলহজের চাঁদ দেখতে পাই।
এর আগে বৃহস্পতিবার (০১ আগস্ট) সৌদি আরবের তুমাইর এলাকায় জিলহজ মাসের চাদঁ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। তাই সেখানে শুক্রবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হয়েছে। এর ফলে ৮ আগস্ট (বৃহস্পতিবার) হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ দিন সন্ধ্যার পরপরই মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন হাজিরা। ১০ আগস্ট (শনিবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১১ আগস্ট (রোববার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
বাংলাধারা/এফএস/এমআর












