৮ নভেম্বর ২০২৬

‘চান্দে বসত কইরো কইন্যা’ নিয়ে আসছেন ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক  »

দেশের খ্যাতিমান অভিনেতা এবং সৌখিন সংগীত শিল্পী ফজলুর রহমান বাবু নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। মিল্টন খন্দকারের সংগীতায়োজনে গানটির কথা ও সুর করেছেন শিমুল সরকার। গানটির কথাগুলো এমন- চান্দে বসত কইরো কইন্যা/ চান্দে বাড়ি ঘর/ তোমার সনে আমার পিরিত/ ইহ জনম পর…।

লোকায়ত বাংলার এক কল্পিত লোককন্যাকে নিয়ে তৈরি হয়েছে গানের প্রেক্ষাপট। নতুন এই গানটি নিয়ে ফজলুর রহমান বাবু উচ্ছাসিত।

ফজলুর রহমান বাবু বলেন, ‘শ্রোতারা আগের মতোই এই গানটি পছন্দ করবেন বলে বিশ্বাস করি।’

গানটি তৈরি হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম সৌখিন এন্টারটেইনমেন্ট-এর জন্য। শিগগিরই গানটির ভিডিও উন্মুক্ত হবে তাদের ইউটিউব চ্যানেলে। শোনা যাবে বিভিন্ন অডিও অ্যাপেও।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ