৮ নভেম্বর ২০২৬

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে চবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

বাংলাধারা প্রতিবেদন »

ঢাকার কুর্মিটোলায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে নানাভাবে চলছে প্রতিবাদ-সমাবেশ। এ প্রতিবাদের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নও বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ‘ধর্ষণসহ সকল প্রকার নারী নিপীড়নের বিরুদ্ধে হোক পাল্টা আঘাত’ স্লোগানের ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ।

বিক্ষোভ মিছিলটি জয় বাংলা ভাষ্কর্য থেকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চাকসু ভবনের সামনে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফি নিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক, কেন্দ্রীয় সদস্য ধীষাণ প্রদীপ চাকমা ও কেন্দ্রীয় সহ-সভাপতি ফয়েজ উল্লাহ।

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সারাদেশে যে হারে নারী নির্যাতন ঘটছে তা এখন চরম আকার ধারণ করেছে। এই বিচারহীনতার সংস্কৃতি, ক্ষমতার অপব্যবহার, সামাজিক প্রেক্ষাপট সব কিছুতেই আজ নারীরা ধর্ষিত হয়েও বঞ্চনার শিকার।

তিনি আরও বলেন, তনু, আফসানা, নুসরাতসহ আরো নাম না জানা যত নারীই নির্যাতনের শিকার হয়েছেন তাদের দোষীরা কোন না কোনভাবে আইনের হাত থেকে রেহাই পেয়ে আবার নির্যাতিত নারীর পরিবারের ওপর চালায় নানা অত্যাচার ও হয়রানি। এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ