২৫ অক্টোবর ২০২৬

ছিনতাইকারীকে ধরতে গিয়ে প্রাণ দিলেন যুবক

চট্টগ্রামের কোতোয়ালী থানার জেল রোড এলাকায় এক সাহসী যুবক ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রবিবার (২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত মাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, লালদিঘী মোড় থেকে ধাওয়া করা ছিনতাইকারীকে সামনে থেকে আটকাতে যান ওই যুবক। তখন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। আশপাশের লোকজন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তবে হৃদয়বিদারক বিষয় হলো, ছুরিকাহত ওই যুবককে কেউ সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়নি। এক প্রত্যক্ষদর্শী বলেন, “সবাই ছিনতাইকারীকে ধরতেই ব্যস্ত ছিল, কিন্তু আহত ভাইটাকে কেউ হাসপাতালে নেয়নি। সময়মতো চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো যেতো। ডাক্তাররাও বলছিলেন, দ্রুত চিকিৎসা পেলে রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হতো।”

পুলিশ জানিয়েছে, আটক যুবক একজন পেশাদার ছিনতাইকারী। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন