বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা গলানোর কাজ করার সময় তরল পদার্থ ছিটকে এক শ্রমিক দগ্ধ হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। দগ্ধ ওই শ্রমিকের নাম- মো.আরিফ (১৮)। আরিফ মুন্সিগঞ্জ সদর উপজেলার ক্ষির মন্দির এলাকার আল আমিন হাওলাদারের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বাংলাধারাকে জানান, জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা গলানোর কাজ করার সময় তরল পদার্থ ছিটকে এক শ্রমিক দগ্ধ হন। আহতবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













