রাঙামাটি প্রতিনিধি »
মাত্র ৪ দিন আগেই নতুন ঘরে উঠেছিল বাসু দাশ (৩৫)। এলাকাবাসীকে নেমন্তন্ন করে নিজ হাতে খাইয়েছিলেন। জীবনে স্বপ্ন ছিল ঘরটাকে আরও সুন্দর করবে। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় তাঁর স্বপ্ন অধরাই থেকে গেল। পাড়ি জমালো ওপারে। ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাঙামাটির কাপ্তাই-ঘাগড়া সড়কের দেবতাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসু দাশ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ৬ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা। একটি বেসরকারি কনস্ট্রাকশনে চাকরি করতেন তিনি।


রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, হাসপাতালের আনার আগে তাঁর মৃত্যু হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার পুলিশ সদস্যরা। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে. এই ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শিলছড়ি বালুচর এলাকায় পিকনিক বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল হাসিব ঘটনাস্থলে প্রাণ হারান।














