বাংলাধারা প্রতিবেদন »
দেশব্যাপী মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে আজ নগরীর মসজিদগুলোতে জুম্মার নামাজে খুতবার সময় ডেঙ্গু প্রতিরোধে আরো সচেতন হতে আহবান জানানো হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
নগরীর সিআরবি জামে মসজিদ, বায়তুল ফালাহ জামে মসজিদ ও আন্দরকিল্লা জামে মসজিদে নামাজের পর পর জেলা প্রশাসন চট্টগ্রাম লিফলেট বিতরণ করে।
এসময় সিআরবি জামে মসজিদে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন খুতবার পুর্বে মুসল্লিদের উদ্দেশ্যে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে আহবান জানান এবং ডেঙ্গু প্রতিরোধে ও যে কোন গুজবের বিষয়ে আরো সচেতন থাকতে পরামর্শ দেন তিনি।
ডেঙ্গুর ভয়াবহতা থেকে মুক্তি পেতে বিশেষ দোয়ায় অংশ নেন সকলে এবং নামাজ শেষে সকল মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করা হয় ।
একই সময়ে জমিয়াতুল ফালাহ জামে মসজিদে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং আন্দরকিল্লা জামে মসজিদে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) জনাব মোহাম্মদ আমিরুল কায়সার।
বাংলাধারা/এফএস/এমআর












