১২ নভেম্বর ২০২৬

নগরীতে অস্ত্রসহ গণধর্ষণ ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর খুলশী থানা এলাকা থেকে দেশীয় তৈরি বন্দুক ও কার্তুজসহ গণধর্ষণ ও ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা বিভাগের (দক্ষিন) সদস্যরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক দেব প্রিয় দাশ ও উপ-পরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজের নেতৃত্বে একটি দল খুলশী থানাধীন টিভি ভবনের সামনে অভিযান চালিয়ে মোহাম্মদ সুমন প্রকাশ লম্বা সুমনকে (৪২) গ্রেফতার করে।

উপ-পরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজ বাংলাধারাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরী থ্রী কোয়াটার বন্দুক ও ২টি কার্তুজসহ লম্বা সুমন গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নগরীর খুলশী, আকবর শাহ ও পাহাড়তলী থানায় গণধর্ষণ ও ডাকাতির অভিযোগে তিনটি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন