বাংলাধারা প্রতিবেদন »
নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযান চালিয়ে দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ।
শনিবার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ জানায় শনিবার বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি, ১ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড কাতুর্জের খোসা, ৩টি ছোরা, ১টি চাপাতিসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলশী থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













