৮ নভেম্বর ২০২৬

নগরীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

বাংলাধারা প্রতিবেদন »

নগরের টাইগার পাস রেলওয়ে কলোনি এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এমদাদুল হাসান শোভন (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত  এমদাদুল হাসান শোভন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ গোপটী এলাকার মো. আবুল হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে নগরীর খুলশী এলাকায় বসবাস থাকতেন বলে জানা গেছে।

জানা যায়, তিনি চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী ২য় প্রকল্পে একটি প্রতিষ্ঠানের অধীনে জুনিয়র ইলেকট্রিক্যাল ডিজাইন প্রকৌশলী পদে কর্মরত ছিলেন বলে জানা যায়।

চমেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. আলাউদ্দিন জানান, মোটরসাইকেল করে বাসায় যাওয়ার পথে একটি সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে পাশ দিয়ে যাওয়া কাভার্ডভ্যানের নিচে পড়ে যান মোটরসাইকেল আরোহী এমদাদুল হাসান কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মারা যায়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ