৮ নভেম্বর ২০২৬

নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ কর্মী খুন, সড়ক অবরোধ করে বিক্ষোভ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত হওয়া এক ছাত্রলীগ কর্মী মারা গেছেন। নিহত ছাত্রলীগ কর্মীর নাম আশিকুর রহমান রোহিত (২২)। তিনি বাকলিয়া থানাধীন ডিসি রোডের বাসিন্দা।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরুর দিন ৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নেওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোহিত।

নিহত রোহিত নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্র বলে জানা গেছে।

এ ঘটনায় ৯ জানুয়ারি রোহিতের ভাই জাহিদুর রহমান বাদি হয়ে বাকলিয়া থানায় তিনজনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। আসামিরা হলেন- মহিউদ্দিন, বাবু এবং সাবু।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মহিউদ্দিন, বাবু এবং সাবু। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসির আরাফাত।

এদিকে শুক্রবার সকাল ১১টার দিকে আশিকুর রহমান রোহিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চকবাজার গুলজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ