বাংলাধারা ডেস্ক »
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে গত রাতে অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়ে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান।
নির্বাচন কমিশন ভবনের নিচতলায় গতকাল রাতে অগ্নিকাণ্ডে পোড়া অংশ পরিদর্শন শেষে সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মোখলেছুর রহমান আরও বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হকে পারে। তবে এতে রংপুর উপনির্বাচনে কোনো প্রভাব পরবে না।
গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভবনের নিচতলায় রিসিপশন, মিডিয়া সেন্টার, নিরাপত্তা কর্মকর্তার অফিস। এছাড়া নির্বাচন ভবনের বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের গুদাম ও গাড়ির গ্যারেজ রয়েছে। কিভাবে আগুন লেগেছে তা তারাও বলতে পারেননি।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













