৩ মে ২০২৬

পটিয়ায় অজ্ঞাত গলিত লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি »

পটিয়া কোলাগাঁও ইউনিয়নের চাপড়া সাইরা দিঘী এলাকা থেকে অজ্ঞাত গলিত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। কালার পুল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে মর্গে পাঠিয়েছে। অজ্ঞাতনামা লাশটির বয়স আনুমানিক ৬৫ বছর।

এ ব্যাপারে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে ১০-১২ দিন আগের লাশ। এটি পঁচে গলে যাওয়ায় কোন রকমের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রির্পোট পেলেই জানা যাবে। এই ব্যাপারে পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ