৩ মে ২০২৬

পটিয়ায় ইয়াবা সহ আটক ২

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ১০০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ‘খ’ চট্টগ্রাম পটিয়া সার্কেল সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিসি ট্রাষ্ট মেডিকেল কলেজের সামনের রাস্তা হতে রাজিব ফকির (১৮) প্রকাশ লিমন কে ৪০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। তার বাড়ি বাঘরুয়া নেত্রকোনায়।

অপরদিকে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া সরকারি কলেজের সামনের রাস্তা হতে ৬০০ পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী শফিক(২৮) কে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বালুখালি ময়নাঘোনা ক্যাম্প উখিয়া কক্সবাজার বলে জানা গেছে।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ‘খ’চট্রগ্রাম অঞ্চলের উপ-পরিচালক এ কে এম শওকত ইসলাম জানান, বিজিসি ট্রাষ্টের সামনে হতে একজনকে ৪০০ পিস, পটিয়া কলেজের সামনে হতে ৬০০ পিস সহ গ্রফতারকৃত দুই জন আসামীকে মাদক আইনে মামলা দিয়ে কোট হাজতে প্রেরন করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ