পটিয়া প্রতিনিধি »
পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনি সাবেক ইউএনও হাবিবুল হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। তিনি ৩১ তম বিসিএস ক্যাডারে প্রথম হন।
ঢাকার জেলার মেয়ে ফারহানা জাহান উপমা সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে তিনি প্রথমবারের মতো ৩১ তম বিসিএস পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতিত্বের সহিত প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।
তিনি ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এবং এসওএস হারমান মেইনার কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ শেষ করে যোগদেন প্রথম কর্ম জীবন এইচএসবিসি ব্যাংকে।
এসময় তিনি ৩১ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারী চাকরিতে প্রবেশ করেন। তিনি এর আগে কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন।
আজ দায়িত্বভার গ্রহনের সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া থানার ওসি বোরহান উদ্দীন, পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাশেম নতুন ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন।
বাংলাধারা/এফএস/টিএম













