৮ নভেম্বর ২০২৬

পটিয়ায় পুকুরে ডুবে তরুণের মর্মান্তিক মৃত্যু

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়া উপজেলার চরকানাই ইউনিয়নের মাওলানা হারুনুর রশিদের বাড়ির পুকুরে ডুবে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর বেলা বাড়ির পাশে নতুন পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে মারা যায়।

নিহতের নাম- মো. ফাহিম (২১)। সে চরকানাই এলাকার মো. খোকনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম ছোটবেলা থেকে সাঁতার জানতোনা। নতুন পুকুরে গোসল করতে গেলে একটু একটু করে নিচের দিকে নামতে গেলে সে পানিতে তলিয়ে যায়। ঐ সময় পুকুরে কেউ না থাকায় ফাহিমের এই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ