পটিয়া প্রতিনিধি »
সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে ।
শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।
এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত পটিয়ার এমপি হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্স চাবি হস্তান্তর করেন ।
এ সময় প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী বলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ পটিয়ার সূর্য সন্তান। তিনি পটিয়ার মানুষের জন্য নিবেদিত প্রাণ। বর্তমানে হাজার হাজার বেকারের কর্মসংস্থান এর পাশাপাশি পটিয়ায় শিক্ষা স্বাস্থ্য ও দারিদ্র বিমোচনে নিরলস কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি পটিয়া হাসপাতাল অঙ্গনে এস.আলম গ্রুপের অর্থায়নে একটি আধুনিক র্হাট সেন্টার স্থাপন করার উদ্যোগ নিয়েছেন। আমি আশা করি দ্রুত সময়ের মধ্যে আধুনিক ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতি সমৃদ্ধ এ সেন্টার স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে ভিত্তিপ্রস্থর স্থাপন করা হবে।
তিনি পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গরিব রোগীদের ন্যায্য সেবা নিশ্চিত করার আহবান জানিয়ে বলেন, এক্ষেত্রে চিকিৎসকদের কোনো গাফিলতি সহ্য করা হবে না।
এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, এস.আলম গ্রুপ ও ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এর পি.এস আকিজ উদ্দিন, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাবেদ, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক এম. আলাউদ্দিন, প্রদান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ, চট্টগ্রাম জোনের আওতাধীন বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত বলেন, অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ব্যাংকিং জগতকে নিয়ন্ত্রন করবে পটিয়ার ছেলেরা। এর অবদান একমাত্র হাজার হাজার যুবকের কর্মসংস্থানের পথিকৃৎ, পটিয়ার গর্বিত সন্তান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ। সভায় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম













