৮ নভেম্বর ২০২৬

পর্দা উঠলো চট্টগ্রাম বইমেলার

বাংলাধারা প্রতিবেদন »

পর্দা উঠলো চট্টগ্রামের অমর একুশে বইমেলা ২০২০’র। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এমএ আজিজ স্টেডিয়ামের জিমন্যাশিয়াম মাঠে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পাতা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ করেন মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এবারের বইমেলায় ঢাকার ১১৮টি এবং চট্টগ্রামের ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য ২০৫টি স্টল বরাদ্ধ করা হয়েছে।

গতবারের চেয়ে মেলার স্টল ও পরিসর দ্বিগুণ করা হয়েছে। এবার মেলা প্রাঙ্গণে প্রায় ১ লাখ ২০ হাজার ৩০০ বর্গফুট জায়গায় ঢাকার ১১৮টি এবং চট্টগ্রামের ৪০টি প্রকাশকদের জন্য ২০৫টি স্টল বরাদ্ধ করা হয়েছে। মেলায় ফ্রি ওয়াইফাইসহ সেলফি কর্ণারের ব্যবস্থা রয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদে সহযোগিতায় ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বইমেলা।

এবারের বইমেলা ১০ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্য়ন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ইতিহাস, ঐতিহ্য-সংস্কৃতির সম্মিলন ঘটবে এ মেলায়। এছাড়া জাতীয় জীবনে যেসব ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ